Monday, 21 May 2018

আম চিড়ার শরবত


উপকরণ:
     বড় আম           ১ টি,
     চিড়া              ১/২ কাপ,
     চিনি              ৪-৫ টেবিল চামচ,
     ভ্যানিলা্‌ এসেন্স      ২ ফোটটা,
     পানি              ৪ গ্লাস।



প্রণালী:
     চিড়া পানিতে ভিজিয়ে নরম করে নিন।সব উপকরণ তৈরি করে নিন।আম ছিলে টুকরো করে নিন।এবার সব উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।মিষ্টি চেক করে দেখুন।পানি একসাথে ব্রেন্ডারে না ধরলে অসুবিধা নেই পরে পানি দিয়ে জগে করে মেশাতে পারবেন।নরমাল ফ্রিজে রেখে দিন।ইফতারের সময় হলে গ্লাসে ঢেলে পরিবেশন করুন মজাদার ঠান্ডা আম চিরার শরবত।

জামের শরবত

উপকরণ:
     জাম          ১ কাপ,
     পানি          ১ কাপ,
     চিনি           ১ টেবিল চামচ,
     লবণ           আধ চামচের একটু বেশি,
     লেবুর রস      ১ চা চামচ,
     কাঁচামরিচ       অর্ধেক,
     পুদিনাপাতা কুঁচি পরিমাণমতো।



প্রণালী:

     জামের বীজ ছাড়িয়ে নিন।বাকি সব উপকরণ আর জাম একসাথে ব্লেন্ড করে নিতে হবে।চাইলে ছেকে নিন না ছেকলেও হবে।ফ্রিজে রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য।ঠান্ডা হলে ইফতারে পরিবেশন করুন।

পুদিনা লেবুর শরবত

উপকরণ:
     লেবু          ১ টি,
     পুদিনা পাতা   ৩ টেবিল চামচ,
     লবণ         ১ চিমটি,
     চিনি         ৪ টেবিল চামচ,
     বরফ        পরিমাণ মতো।


             
প্রণালী:

     প্রথমে পুদিনা পাতা পরিষ্কার করে পানিতে ধুয়ে নিন।লেবু কেটে রস করে নিন।এখন ব্লেন্ডারে বরফ বাদে বাকি সব উপকরণ নিয়ে ব্লেন্ড করুন।ব্যাস এখন ছেকে নিন।পরিবেশনের গ্লাসে ঢেলে নিন।বরফ কিউব দিন উপরে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা পুদিনা লেবুর শরবত।

শাহি পেস্তার শরবত

উপকরণ:
     দুধ                ১ লিটার,
     পেস্তা বাদাম         ১৫-২০ টি,
     সবুজ ফুড কালার    ২-৩ ফোটা,
     গোলাপজল          ১ টেবিল চামচ,
     জাফরাণ            সামান্য,
     চিনি              অধা কাপ।



প্রণালী:
     দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন।পেস্তা বাদাম বেটে নিন।এবার দুধ চুলায় দিয়ে তাতে চিনি, বাদাম বাটা, ফুড কালার ও গোলাপজল একসাথে দিয়ে ভালো করে মেশান।এবার কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।


রুহআফজার শরবত

উপকরণ:
     রুহআফজা         আধ কাপ,
     লেব             ১ টি,
     চিনি             দেড় কাপ,
     ইসবগুলের ভুসি   ১ টেবিল চামচ,
     বরফ কুচি         ইচ্ছেমতো,
     পানি              ২ গ্লাস।



প্রণালী:

     ইসবগুলের ভুসি বাদে সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিন।পরিবেশনের আগে ইসবগুলের ভুসি ও বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

শসার শরবত

উপকরণ:
     শসা কুচি               ১ কাপ,
     পানি               ২ কাপ,
     ধনে পাতা কুচি     ১ টেবিল চামচ,
     লবণ               পরিমাণমতো,
     লেবুর রস          ১ টেবিল চামচ,
     বিট লবণ               আধ চা চামচ,
     কাঁচামরিচ কুচি       ১ টি,
     বরফ কুচি           পরিমাণমতো।



প্রণালী:

     বরফ ছাড়া সব উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।ছেকে নিন।গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

সেহেরিতে চিকেন পাপাইয়া

উপকরণ:
মুরগির মাংস             ১ কেজি,
কাঁচা পেঁপে              আধ কেজি,
পেঁয়াজ কুচি              ৩ কাপ,
     গরমমশলা গুঁড়ো                ১ চা চামচ,
     হলুদ গুড়া               আধ চা চামচ,
     সয়াবিন তেল             ৪ টেবিল চামচ,
     আদা বাটা               ২ চা চামচ,
     রসুনবাটা                ২ চা চামচ,
     লবণ                  ১ চা চামচ,
     কাঁচামরিচ               ৪ টি,
     তেজপাতা               ২ টি,
     জিরা বাটা               ১ চা চামচ,
     ধনে গুড়া               ১ চা চামচ,
     গোটা দারুচিনি           ২ টি,
     এলাচ                  ৪ টি,
     টক দই                 ৪ টেবিল চামচ।



প্রণালী:

     প্রথমে পেঁপে কুচি করে কেটে নিন।এরপর কড়াইতে তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারুচিনি, পেঁপে ও পেঁয়াজকুচি দিয়ে নেড়ে কষিয়ে নিন।এরপর মুরগির মাংস দিন।সব মশলা একে একে দিয়ে কষিয়ে নিন।এবং পানি দিয়ে ঢেকে দিন।এবার পানি শুকিয়ে গেলে কাঁচামরিচ ও গরমমশলা গুঁড়া দিয়ে ৫ মিনিট ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করুন মজাদান চিকেন পাপাইয়া।