Tuesday, 19 March 2019

মসুরির ডাল দিয়ে সজনে ডাটা


উপকরণ:
           সজনে ডাটা        ১ কেজি
           মসুরী ডাল         আধ কাপ
           টমেটো            ১ টা
           কাঁচা মরিচ         কয়েকটা
           পেঁয়াজ কুচি        আধ কাপ
           রসুন বাটা         ২ চা চামচ
           গুড়া মরিচ         ১ চা চামচ
           রসুন কুচি         ২ টেবিল চামচ
           গুড়া হলুদ          আধ চামচ
           ধনিয়া পাতা        আধ চামচ
           লবণ             পরিমাণ মত
           তেল             পরিমাণ মত




প্রণালী:
     সজনে ডাটা কেটে ধুয়ে নিন।মসুরী ডাল ভাল করে ধুয়ে ভিাজয়ে রাখুন এতে রান্নায় মসয় বাঁচবে।তেল গরম করে পেঁয়াজ কুচি , রসুন বাটা ভেজে তাতে মরিচ হলুদ গুড়া দিয়ে ভাল করে কষাতে থাকুন।তেল আলাদা হলে ১ কাপ পানি দিয়ে দিন।কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিন।এবার ডাল দিন এবং ভাল করে নেড়ে কষিয়ে নিন।আরও ১ কাপ পানি দিয়ে ডাল ভাল করে সিদ্ধ করুন।প্রয়জনে আরও পানি দিতে পারেন এবং রং আপনার মনের মত হলে তাতে টমেটো ফালি করে দিয়ে দিন।ডাল না গললে ঘুটা দিতে পারেন।ব্যস হয়ে গেল মসুরী ডাল রান্না। ডাল হয়ে গেলে তাতে সজনে ডাটা দিয়ে দিন।সজনে ডাটা সিদ্ধ হতে মিনিট বিশেক সময় নিতে পারে।প্য়জনে ঢাকনা দিয়ে হালকা আঁচে রাখুন।এবার ধনিয়া পাতা দিয়ে দিন।ঘ্রাণ ও স্বাদ আরো বেড়ে যাবে।অন্য একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে ভাল করে গরম করুন এবং রসুন ভাজুন।হালকা হলুদ হলে তাতে সজনে ডাটা ডাল দিয়ে দিন।এটা হচ্ছে বাগার স্বাদ কয়েকগুন বেড়ে গেল।প্রয়জনে আরও কিছুখন হালকা আঁচে রেখে লবণ চেক করে নামিয়ে নিন।ব্যস হয়ে গেল সজনে ডাটা দিয়ে মসুরী ডাল রান্না।

সজনে লাউ নিরামিষ



উপকরণ:
     কচি লাউ          ১ টি
     সজনে ডাটা        ইচ্ছে মত
     সরিষা বাটা        ১ চা চামচ  
     আদা বাটা         আধা চা চামচ
     জিরা বাটা         আধা চা চামচ
     রসুন বাটা         আধা চা চামচ
     রসুন কুচি         অল্প
     পেঁয়াজ বাটা        আধ চা চামচ
     হলুদের গুড়া        আধা চামচ
     ধনিয়া পাতা কুচি    ২ টেবিল চামচ
     লবণ ও সরিষার তেল সামান্য



প্রণালী:
     প্রথমে লাউ, সজনে ডাটা ও আলু কেটে ভাল করে ধুয়ে রাখুন।তারপর কড়াইয়ে পরিমাণ মত তেলে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে লালচে রং এ ভাজতে থাকুন।এবার উপরের মশলা গুলো পরিমাণ মত দিয়ে কষাতে থাকুন প্রায় ২ মিনিট।তারপর লাউ, সজনে ডাটা আর আলু মশলার মধ্যে দিয়ে নেড়ে ঢেকে দিন।কয়েক মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে পরিমাণ মত পানি দিন।সবজি সিদ্ধ হয়ে গেলে মাখানো মাখানো ঝোল রেখে ধনিয়া পাতা কুচি দিয়ে ১ মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলুন।

সজনে ডাটা দিয়ে আলু


প্রণালী:
     সজনে ডাটা        ৫০০ গ্রাম
     আলু             ১ টি
     পেঁয়াজ বাটা        ১ টি
     কাঁচা মরিচ বাটা          ৬-৮ টি
     জিরা গুড়া         ৩/৪ চামচ
     ধনিয়া গুড়া        ৩/৪ চামচ
     সরিষা বাটা        ১ চামচ
     হলুদ             পরিমাণ মত
     লবণ             স্বাদমত
     তেল             ১/৪ কাপ



প্রণালী:
     মধ্যমা আঙ্গুলের সমান মাপ নিয়ে সজনে ডাটা কেটে খোসা ছাড়িয়ে নিন।চাইলে আরও একটু লম্বা করতে পারেন।আলু খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিন।প্যনে তেল হালকা গরম করে তাতে ডাটা, আলু ও সব উপকরণ একসাথে দিয়ে একমিনিট এর মত নাড়তে থাকুন।পরে এক কাপ পানি দিয়ে ঢেকে রাখতে হবে।রান্না করতে হবে যতখন পানি শুকিয়ে না যায়।এরপর ভাল করে কষিয়ে নিতে হবে।আরও দেড় কাপ পানি দিয়ে ৬-৭ মিনিট রান্না করতে হবে।

সরষে দিয়ে সজনে ডাটা


উপকরণ:
     সজনে ডাটা        ৫০০ গ্রাম
     পেঁয়াজ কুচি        ২ টা
     রসুন বাটা         ১ চামচ
     কাঁচা মরিচ বাটা          ২ চামচ
     সরষে বাটা        ১ চামচ
     জিরা বাটা         ১ চামচ
     লবণ             স্বাদমত
     হলুদ             পরিমাণ মত
     তেল             পরিমাণ মত



প্রণালী:
     প্রথমে সজনে ডাটা গুলো হলুদ ও লবণের পানি দিয়ে একটু ভাব দিয়ে পানি ঝরিয়ে নিন।এবার একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, মরিচ বাটা দিয়ে তেল ঢেলে দিন ও ভেজে নিন।তারপর সরষে বাটা ও জিরা বাটা একসাথে মিশিয়ে পানি দিয়ে ঢেলে দিন কড়াইয়ে তারপর লবণ , হলুদ দিয়ে ভালভাবে নারাচারা করুন।এবার ভাব দেয়া সজনে ডাটা গুলো ঢেলে দিন এবার ভালভাবে নেড়ে পানি দিয়ে সিদ্ধ করতে দিন ৩-৪ মিনিটের জন্য ঢাকনা দিয়ে।তারপর ঢাকনা তুলে নিন ও ভেজে নিন।পানি শুকিয়ে আসলে দেখে নিন সিদ্ধ হয়েছে কিনা।সিদ্ধ হলে নামিয়ে নিন ও পরিবেশন করুন।

লাউ পাতা ভর্তা


উপকরণ:
     লাউ পাতা         ১০ পিচ
     কাচা মরিচ         ৭-৮ টি
     রসুন কোয়া        ৪ পিচ
     পিয়াজ ফালি        ২ টি
     সরিষার তেল       ১ টেবিল চামচ



প্রণালী:
     লাউ পাতা ছোট করে কেটে ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নেব এবার চুলায় একটি হাড়িতে লাউ পাতা ও অল্প পরিমাণ পানি দিয়ে মাঝারি আঁচে ঢেকে রাখবো।সিদ্ধ করে একটি বাটিতে লাউ পাতা গুলো ঢেলে বাটি সহ পানির মধ্যে বসাবো।ঢেকে রাখব কয়েকমিনিট।পাতা গুলো নরম হলে নামাবো।তারপর পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ ঢেলে দেবো।এবার সব সহ শিল পাটায় বেটে নেব বা ব্লেনডারে ব্লেনড করে নেব।তারপর পরিমাণ মত লবণ ও তেল মিশিয়ে নেব।এবার গরম ভাতের সাথে পরিবেশন করব।

কাচাঁ মরিচের ভর্তা


উপকরণ:    
কাঁচামরিচ          ১০-১৫ টা
রসুন             ৪-৫ টা
লবণ             স্বাদমত
সরিষার তেল       সামান্য
ধনেপাতা                অল্প পরিমাণ



প্রণালী:
     কড়াইয়ে উপরের সব উপকরণ দিয়ে ভালো করে ভেজে শিল পাটায় বেটে নিলেই তৈরি হয়ে যাবে মজার ঝাল ঝাল মরিচ ভর্তা।গরম ভাতে খুবই মজা।

চটপটি


চটপটি তৈরির উপকরণ:
     ডাবলি ডাল        ২৫০ গ্রাম
     আদা বাটা         হাফ চা চামচ
     রসুন বাটা         হাফ চা চামচ
     জিরা বাটা         হাফ চা চামচ
     কাঁচা মরিচ         ৪-৫ টি
     হলুদ             পরিমাণ মত
     লবণ             স্বাদমত
     তেল             সামান্য
     পিঁয়াজ কুঁচি        ৩-৪ টি
     ডিম সিদ্ধ          ১ টি
     চাট মসলা         ২-৩ চামচ
     আলু সিদ্ধ          ৫-৭ টি
     লেবু             ২ টি
     তেঁতুলের টক       পরিমাণ মত

তেতুলের টক তৈরির উপকরণ:
     তেঁতুল            ৮-১০ টি
     ভাঁজা ধনে গুড়া      ১ চামচ
     ভাঁজা জিরা গুড়া          ১ চামচ
     শুকনো মরিচ গুড়া    ১ চামচ
     লবণ             স্বাদমত
     চিনি             স্বাদমত



তেঁতেলের টক তৈরির প্রণালী:
     প্রথমে তেঁতুল গুলো পানিতে ভিজিয়ে রাখুন ১০-১৫ মিনিট।এবার হাত দিয়ে মেখে বিচি গুলো আলাদা করে নিন।অথবা কোন ছাকনি দিয়ে ছেকে নিন।তারপর তাতে তেতুলের টকের বাকি সব উপকরণ দিয়ে এক করে নিন।তৈরি হয়ে গেল মজাদার তেতুলের টক।

চটপটি তৈরির প্রণালী:
     প্রথমে ডাবলি ডাল গুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে ৪-৫ ঘন্টা।এবার ডাল আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা,  হলুদ, লবণ ও কাচাঁ মরিচ দিয়ে প্রেসারকুকারে সিদ্ধ করতে দিন।আপনি চাইলে অন্য ডিসে সিদ্ধ করতে পারেন।তবে এতে সময় বেশি লাগবে।ডাবলি ডাল গুলো এমন ভাবে সিদ্ধ করতে হবে যেন কিছু ডাল ভেঙ্গে যাবে এবং বেশির ভাগই গোটা থাকবে।অর দিকে আলু সিদ্ধ করে হাত দিয়ে চটকিয়ে নিন।এরপর একটি কড়াই বা প্যানে পরিমাণ মত তেল দিয়ে পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিন।তাতে প্রথমে ভেঙ্গে রাখা আলু গুলো দিন।কিছুখন নাড়ার পর তাতে সিদ্ধ করা ডাবলি ডাল গুলো দিন এবং এক এক করে চাট মশলা, ডিম সিদ্ধ, বানিয়ে রাখা তেতুলের টক অর্ধেক টা, লেবুর রস দিন।খুব ভালো করে মিক্স করুন এবং পানি কমে এলে নামিয়ে ফেলুন।তৈরি হয়ে গেল আপনার চটপটি।