Friday, 15 March 2019

চমচম

উপকরণ:
     ছানা        ১ কাপ
     ময়দা       ১ চা চামচ
     সুজি        ১ চা চামচ
     চিনি        ১ চা চামচ
সিরার জন্য:
     চিনি        ২ কাপ
     পানি        ৪ কাপ
     এলাচ       ২-৩ টা মুখ খোলা
     মাওয়া       ২ টেবলি চামচ (সাজানোর জন্য)


          
প্রনালী:
     ১.পানি ঝরানো ছানায় ১ চামচ ময়দা , ১ চামচ সুজি, ১ চামচ চিনি দিয়ে হাতরে তালু দিয়ে ঘষে গষে মাখাতে হব ১০-১৫ মিনিট, ছানা মসৃণ হব এবং হাতে তেল তেল হবে।
     ২.এবার পছন্দ মত শেপ করতে হবে তবে একটু বড় বড় করলে ভাল হয়, মিষ্টির বাইরের অংশ মসৃণ করতে হবে।ফেটে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে।
     ৩.এবার চুলায় একটি গভীর বাসনে ২ কাপ চিনি আর ৪ কাপ পানি ও এলাচ দিয়ে বসাতে হবে ও সিরাতে বলক আনতে হবে।
     ৪.মিষ্টি গুলো বলক আসা সিরায় ছেড়ে দিতে হবে।এবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে মাঝারি আঁচে আঁধ ঘন্টা রেখে দিতে হবে।আধা ঘন্টা পর ঢাকনা তুলে দেখতে হবে পানি টেনে গেল কিনা, যদিও পুরো টানে না তবে সিরা যদি অর্ধেকের বেশি কমে যায় এবং লাল হয়ে যায় তবে আধ কাপ গরম পানি দিয়ে আবার ঢেকে দিতে হবে।
     ৫.আবার ১৫ মিনিট পর খুব সাবধানে মিষ্টি একবার উল্টে দিতে হবে কারণ সিরা লাল হয়ে মষ্টিতে রং হতে থাকে।এবার জ্বাল কম করে দিয়ে ঢেকে দিয়ে আরও ১৫ মিনিট জ্বাল দিতে হবে।পুরো ১ ঘন্টা হলে ঢাকনা খুলে দেখবে শিরা ৪ ভাগের ১ ভাগ মত আছে।তখন আধ কাপ গরম পানি দিয়ে আরও ১০ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে জ্বাল দিয়ে নামিয়ে নিবেন।মিষ্টি ঐ বাসনেই পুরো ঠান্ডা করে নিবেন।১-২ ঘন্টা শিরায় থাকলে ভালো হবে।তারপর শিরা থেকে উঠিয়ে মাওয়া গড়িয়ে পরিবেশন করুন মজাদার চমচম। 

Wednesday, 12 September 2018

মজাদার তালের বড়া


উপকরণ:
     তালের ঘন গোলা          ১ কাপ,
     চালের গুঁড়া              ২ কাপ,
     ময়দা                  আধ কাপ,
     চিনি                   ৩ কাপ,
     গুঁড় দুধ                 আধ কাপ,
     নারকেল কুড়া            ১ কাপ,
    ফেটানো ডিম            ১ টি,
     ঘন দুধ                ১ কাপ,
     লবন                  ১ চিমটি,
     তেল                   ভাজার জন্য।



    
প্রণালী:

     চালের গুঁড়া ময়দা, গুঁড়া দুধ ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন।এবার অন্য বাসনে তালের গোলা, দুধ, ডিম,ও চিনি এক সাথে মিশিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করুন।এবার দুই মিশ্রর আস্তে আস্তে এক করে ঘন করে ফেলুন।সম্পুর্ন মিশ্রণ ঘন হয়ে আসলে মৃদু আঁচে ডুবে তেলে মিশ্রণ ছেড়ে ভাজতে হবে।চামচ দিয়ে তেলে গড়িয়ে গড়িয়ে দুই পাশে বাদামি করে ভেজে নিতে হবে।ভাজা শেষে সুন্দরভাবে প্রেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। 

চালের রুটি রেসিপি

উপকরণ:
     চালের গুড়া        ১ কজি,
     পানি             ২ কাপ,
     লবণ             পরিমাণমতো,




    
প্রণালী:

     প্রথমে পানি গরম করে ভালো করে ফুটিয়ে নিই।এবার ফুটানো পানিতে আন্দাজ মতো লবণ দিই।তারপর পানিতে অল্প করে গুঁড়া দিতে দিতে নাড়তে হবে।চুলার আঁচ একদম কম রাখতে হবে।এভাবে ৫-৭ মিনিট নেড়ে ভালো করে খামির জমিয়ে নিতে হবে।গরম থাকতেই আস্তে আস্তে ম্যান দিতে হবে।খুব ভালো করে না মাথলে রুটি ফেটে যাবে।এবার ছোট ছোট বা আপনার পছন্দ মতো গলা তৈরি করে বেলে তাওয়ায় চেকে নিন।এবার গরম গরম পরিবেশন করুন ঝাল মাংসের সাথে।

Friday, 8 June 2018

বাদাম শরবত

উপকরণ:
     কাঠ বা পেস্তা বাদাম বাটা         আধ কাপ,
     তরল দুধ                      ২ কাপ,
     চিনি                          ১ কাপ,
     জাফরান                       ১ চিমটি,
     পেস্তাবাদাম কুচি                 ১ টেবিল চামচ,


    
প্রণালী:

     চুলায় একটি প্যান বসিয়ে দুধ গরম করে নিন।এবার এতে জাফরান ও পেস্তাবাদাম কুচি সহ দুধ জ্বাল করতে থাকুন।মিশ্রণটিতে এবার বাদামবাটা ও চিনি দিয়ে দিন।দুধে ৪-৫ টা বলক দিয়ে নামিয়ে নিন।শরবদটি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।ঠান্ডা হলে বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

সুস্বাদু বুন্দিয়া রায়তা

উপকরণ:
     বুন্দিয়া               ১ কাপ,
     টক দই              ১ কাপ,
     মিষ্টি দই             ১ কাপ,
     বিট লবণ            ১ চা চামচ,
     গোল মরিচ গুড়া      ১ চা চামচ,
     চিনি                 ১ টেবিল চামচ,
     ধনেপাতা কুচি          ১ টেবিল চামচ,
     ভাজা জিরা গুড়া          ১ টেবিল চামচ,
     ভাজা বাদাম          ৩ টেবিল চামচ,
     লেবুর রস            ২ টেবিল চামচ,
     শসা ও গাজর কুচি     অধ কাপ,
     আনার দানা           অধ কাপ,
     কা্ঁচামরিচ কুচি        ১ চা চামচ,
     লবণ                 পরিমাণমতো।



প্রণালী:

     একটি বাটিতে টক ও মিষ্টি দই ফেটিয়ে নিন।এবার এর মধ্যে বুন্দিয়া, বিট লবণ, গোল মরিচ গুড়া, কাঁচা মরিচ কুচি, লবণ ও চিনি দিয়ে মিশিয়ে নিন।আর একটি বাটিতে শসা, গাজর, আনার দানা ও লেবুর রস  দিয়ে মাখিয়ে নিন এতে দই এর মিশ্রণ টি ঢেলে দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বুন্দিয়া রায়তা।পরিবেশন কেরার বাসনে রায়তা ঢেলে জিরা গুড়া, ধনেপাতা কুচি, ও বাদাম ছিটিয়ে পরিবেশন করুন।

মুখরোচক পটলের দোপেঁয়াজা

উপকরণ:
     পটল              ২ কেজি,
     পেঁয়াজকুচি         ১ কাপ,
     কাঁচামরিচ কুচি      স্বাদমতো,
     হলুদ              ৪ চা চামচ,
     মরিচের গুড়ো       ৪ চা চামচ,
     লবণ              স্বাদমতো,
     তেল              পরিমাণমতো।



প্রণালী:

     প্রথমে পটল ছিলে দুইভাগ করে নিন।পটলের মাঝের বীজ রেখে দিবেন।না হলে পটলের আকার নষ্ট হয়ে যাবে।এবার একটি কড়াইতে তেল দিয়ে গরম করে নিন।তেল গরম হয়ে গেল এতে কাঁচা মরিচ দিয়ে নিন।কাঁচা মরিচ থেকে গন্ধ বের হয়ে গেলে পেঁয়াজ কুঁচি ও একটু লবণ দিন।এবার পেঁয়াজ একটু ভাজাভাজা হলে এর মধ্যে পটল, হলুদ ও মরিচগুড়ো দিয়ে দিন।এবং মাঝারি আঁচে ভাজতে থাকুন।ঢাকনা দিবেন না এতে পটলের রং নষ্ট হয়ে যাবে।কেবল মাঝে মাঝে একটু নেড়ে দিয়ে ভাজলেই হবে।অনবরত নাড়তে থাকুন যেন পেঁয়াজ পুড়ে না যায়।এবার পটল সিদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

গ্রিলড কিমা কাবাব

উপরণ:
     কখাসি বা গরুর মাংসের কিমা      ৫০০ গ্রাম,
     পেঁয়াজ কুচি                      ১ টেবিল চামচ,
     আদা বাটা                       ১ টেবিল চামচ,
     রসুন বাটা                       ১ টেবিল চামচ,
     কাবাব মশলা                     ১ টেবিল চামচ,
     গরম মশলা                      ১ চা চামচ,
     ধনেপাতা কুচি                    ১ টেবিল চামচ,
     লেবুর রস                       ১ টেবিল চামচ,
     কাঁচা মরিচ কুচি                 ৪ টি,
     কনফ্লাওয়ার                     ১ টেবিল চামচ,
     তেল                           ভাজার জন্য,
     লবণ                          স্বাদমতো।



প্রণালী:
     প্রথমে একটা বাটিতে মাংসের কিমা ও সব উপকরণ একসঙ্গে মেশান।মিশ্রণটি দিয়ে ছোট ছোট কাবাব তৈরি করুন।এবার ওভেনে আগে থেকে ২৫০ ডিগ্রি সেলসিয়াস এ প্রি হিট করে নিন।এবার একটি গ্রিলারে কাবাব গুলো রেখে এর উপর তেল দিয়ে মাঝে মাঝে কাবাব গুলো উল্টিয়ে ১৫-২০ মিনিট বেক করুন।তৈরি হয়ে গেল মজাদার গ্রিল কিমা কাবাব।