Thursday, 26 April 2018

মুম্বাই কারি


উপকরণ:
     মাঝারি সাইজের আলু             ৫০০ গ্রাম,
     বাদাম তেল                  ১৫০ গ্রাম,
     পোস্ত বাটা                   ১০০ গ্রাম,
     নারকের বাটা                ১/৪ কাপ,
     ছোট এলাচ বাটা             ৫ গ্রাম,
     কাজু বাদাম বাটা             ১০০ গ্রাম,
     কাঁচা মরিচ                  ১০ টা,
     ক্যাপসিকাম বাটা             ১ টি,
     লবণ                       পরিমাণ মতো,
     চিনি                        স্বাদ মতো।


প্রণালী:

     আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে লবণ দিয়ে মেখে রাখুন।তেল গরম করে একচামচ এলাচ বাটা দিয়ে কষে পোস্ত, নারকেল, কাচা মরিচ, ক্যাপসিকাম বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষতে থাকুন।ভাজা মশলা থেকে সুন্দর গন্ধ বের হবে যখন আলুমাখা থেকে খানিকটা আলু নিয়ে বলের মতো বানিয়ে কড়াইতে ছাড়ুন।লবণ, মিষ্টি দিয়ে নাড়া-চাড়া করে নামাবার আগে কাজুবাদাম বাটা দিয়ে মিনিট খানিক নেড়ে নামিয়ে নিন।

Sunday, 22 April 2018

মিক্সড ভেজিটেবিল খিচুড়ি


উপকরণ:
     গোবিন্দ ভোগ চাল              ১০০ গ্রাম,
     মসুর ডাল                  ১০০ গ্রাম,
     আদা                       ২ টেবিল চামচ,
     কাঁচা মরিচ বাটা                  ২ টেবিল চামচ,
     হলুদগুঁড়ো                   ১ চা চামচ,
     পেঁয়াজ কুচি                ১ কাপ,
     রসুন কুচি                  ১ চা চামচ,
     লবন                      পরিমান মতো,
     চিনি                       স্বাদ মতো,
     সরষের তেল                ১/২ কাপ,
     ঘি                        ২ টেবিল চামচ,
     গরমমশলা গুঁড়ো                  ১ চা চামচ,
     টমেটো                     ২ টি,
     আলু                       ৪ টি,
     ফুলকপি                    ৬ টুকরো,
     শিম                       ৮ টা,
     গাজর                      ১ টা,
     মটরশুটি                           ১/২ কাপ,
     আস্ত পেঁয়াজ                ৮-১০ টা।


প্রণালী:
     কড়াইতে তেল গরম করে সব সবজি প্রথমেই ভেজে তুলে নিন।এবার পেঁয়াজ, রসুন, গরমমশরা, ও তেজপাতা ফোড়ন দিন।পেঁয়াজ অল্প ভাজা হলে চাল ও ডাল দিয়ে ভালো করে ভাজুন। বেশ ভালো করে ভাজা ভাজা হলে ফুলকপি ছাড়া বাকি সব উপকরণ দিয়ে এবার ডাল দিন।খিচুড়ি নামানোর একটু আগে ফুলকপি ও কাঁচা মরিচ দিয়ে নামান।এই খিচুড়ি একটু পাতলা করতে হবে।গরম ঘি ছড়িয়ে পরিবেশন করুন।                 

গোশতের খিচুড়ি


উপকরণ:
     খাসির গোশত                 ৫০০ গ্রাম,
     দেরাদুন রাইস                 ২৫০ গ্রাম,
     বড় আলু                     ৪ টা,
     মসুর ডাল                    ১০০ গ্রাম,
     ভাজা মুগডাল                 ১০০ গ্রাম,
     পেঁয়াজবাটা                    ১ কাপ,
     রসুনবাটা                     ১ টেবিল চামচ,
     আদাবাটা                     ২ চা চামচ,
     টকদই                       ১০০ গ্রাম,
     টমেটো                       ২ টি,
     আস্ত পেঁয়াজ                  ১০০ গ্রাম,
     গরমমশলা গুড়োঁ              ১ টেবিল চামচ,
     ঘি                          ৪ টেবিল চামচ,
     সরষের তেল                 ১ কাপ,
     কাঁচা মরিচ                  ৬-৮ টা,
     লবণ                        পরিমাণ মতো,
     চিনি                        পরিমান মতো,
     হলুদগুড়োঁ                    ১ টেবিল চামচ,
     মরিচগুঁড়ো                   ১ টেবিল চামচ,
     জিরে                       পরিমাণ মতো,
     তেজপাতা                   পরিমান মতো,
     শুকনো মরিচ ফোরনের জন্য  পরিমাণ মতো।



প্রণালী:
     গোশত, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ ও টকদই দিয়ে একঘন্টা মেখে রাখুন।এবার কড়াইতে আধকাপ তেল দিন।গোশত মশলা দিয়ে কষে তাতে গরম পানি দিন।ঢাকা দিয়ে রান্না করুন যতক্ষন না সিদ্ধ হয়।বেশ ভাজা ভাজা হলে নামাবেন।এবার আর একটা ডেকচিতে বাকি তেল ও ঘি গরম করে জিরে, তেজপাতা ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে চাল ও ডাল বেশ ভালো করে ভাজুন। এবার বাকি সব মশলা আর আলু দিন। যা পরিমাণ তার দ্বিগুন পানি দেবেন।ঢাকা দিয়ে রান্না করুন। পানি শুকিয়ে ঝুরঝুরে হলে কাঁচা মরিচ দিয়ে নামান।

ভুনা খিচুড়ি


উপকরণ:
     গোবিন্দভোগ চাল               ১০০ গ্রাম,
     ভাজা মুগডাল              ১৫০ গ্রাম,
     নারকেল কুচি              ১/২ কাপ,
     কাজু                      ২০ গ্রাম,
     কিসমিস                   ২৫ গ্রাম,
     গরমমশলা গুঁড়ো                 ১ চা চামচ,
     আদাবাটা                  ১ টেবিল চামচ,
     লবণ                      পরিমাণ মতো,
     চিনি                       স্বাদমতো,
     সাদা তেল                  ৩ টেবিল চামচ,
     ঘি                        ৩ টেবিল চামচ,
     মটরশুঁটি                           ১/২ কাপ,
     পনির                      ১০০ গ্রাম,
     ফোড়নের জন্য জিরে            ১ চামচ,
     তেজপাতা                  ৫ টি।


প্রণালী:
     কড়াইতে তেল দিয়ে নারকেল ভেজে রাখুন।এরপর পনির ও ভেজে রাখুন।চাল ও ডাল ভালো করে ধুয়ে রাখুন।কড়াইতে তেল ও ঘি মিলিয়ে গরম করুন। এতে জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে চাল ও ডাল দিন।ভালো মতো নেড়ে গরমমশলা বাদে বাকি সব উপকরণ দিয়ে আবার ভালোকরে নাড়াচাড়া করুন।ভালো করে ভাজা হলে পানি দেবেন।পানিটা কিন্তু মেপে দিন।যদি ১ বাটি চাল ও ডাল এর মিশ্রণ হয় তবে পানি দেড় বাটি দিতে হবে।ঢেকে দিয়ে রান্না করুন ও নামানোর আগে কাঁচা মরিচ চিড়ে দিন।সঙ্গে গরমমশলা দিন।এই খিচুড়ি অনেকটা পোলাওয়ের মতো ঝুরঝুরে হবে।নারকেল কোরা ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

সুগন্ধি ভাত


উপকরণ:
     দেরাদুন চাল             ১ কিলো,
     ঘি                  ২০০ গ্রাম,
     ছোট এলাচ           ১০ টা,
     গরমমশলা            ১০ গ্রাম,
     কাঁচা মরিচ           ১০ টা,
     তেজপাতা            ৪ টা,
     আদা                ২ ইঞ্চি থেতো করা,
     কড়াইশুটি            ৫০০ গ্রাম,
     কিসমিস              ২০-২৫ টি,
     লবণ                 পরিমাণ মতো,
     মিষ্ট                  পরিমাণ মতো।


গ্রণালী:
     চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন সসপ্যানে ঘি দিয়ে গরম মশলা, কাঁচামরিচ, ছোট এলাচ, আদা থেঁতো, ঘির মধ্যে ছড়ান।তেজপাতা দিয়ে, চাল ঢেলে দিয়ে ভাজা ভাজা হলে পরিমাণ মতো লবণ মিষ্টি দিয়ে পানি ঢেলে এতে কিসমিস ও কড়াইশুঁটি দিয়ে কম আগুনে রেখে মাঝে মাঝে নেড়ে পানি শুকিয়ে ভাত ঝরঝরে হলে নামিয়ে পরিবেশন করুন।

কোকোনাট রাইস


উপকরণ:
     চাল              ১ কিলো,
     নরেকেল          আধ মালা,
     কাজু             ১০০ গ্রাম,
     কিসমিস          ১০০ গ্রাম,
     গরমমশলা        অল্প,
     লবণ             পরিমাণ মতো,
     চিনি             পরিমাণ মতে।


প্রণালী:
     চাল ধুয়ে সিদ্ধ করে ঠান্ডা হতে দিন।নারকেল কুরিয়ে সিদ্ধ চালের সাথে মিশিয়ে নিন।কড়াইতে তেল দিয়ে নারকেল মেশানো ভাত, গরমমশলা, চিনি লবণ মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করুন।
                    

Saturday, 21 April 2018

মাছের ঝুড়ি ভাজা


উপকরণ:
     রুইমাছ            ১ টা,
     পেঁয়াজ            ১ মগ,
     আদা বাটা         ১ চামচ,
     রসুন বাটা         ১ চামচ,
     লবণ              পরিমাণ মতো,
     সরষের তেল       পরিমাণ মতো,
     মরিচ বাটা        পরিমাণ মতো,
     হলুদ গুঁড়ো         পরিমাণ মতো।


প্রণালী:
     মাছ কেটে ধুয়ে লবণ, হলুদ মাখিয়ে ভেজে নিন।মাছের কাঁটা ছাড়িয়ে নেবেন।পেঁয়াজকুচি তেলে ভেজে নিয়ে আদা, রসুন, কাঁচা মরিচ, হলুদবাটা, মরিচবাটাও লবণ দিয়ে নেড়ে মাছ দিয়ে দিন।অল্প আঁচে সমস্তটা যখন লাল হয়ে আসবে তখন নামিয়ে পরিবেশন করুন।