Tuesday, 19 March 2019

প্রেসার কুকারে তৈরি রসগোল্লা



উপকরণ:
     দুই লিটার দুধের ছানা
     পানি ৬ কাপ
     গোলাপ জল সামান্য
     চিনি পরিমাণ মত



প্রণালী:
     প্রেসার কুকারে ৬ কাপ পানিতে চিনি দিয়ে চুলায় দিন।সিরা তৈরি হলে চুলার আঁচ কমিয়ে দিন।সর্ম্পুণ ছানা হাতের তালু দিয়ে মেখে নিন।ছানা ২০-২৫ ভাগ করে গোল গোল করে রাখুন।সব ছানার বল একসঙ্গে সিরায় দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে একটি শিষ দিন। এবার নামিয়ে সিরাসহ রসগোল্লা একটি বড় বাসনে ঢালুন।১ চামচ গোলাপ জল দিন।ঠান্ডা হলে স্পঞ্জ রসগোল্লা পরিবেশন করুন।

সজনে ডাটা ও কুমড়ো বড়ির ঝোল


উপকরণ:
     সজনে ডাটা        ২-৩টা (লম্বা করে কাটা)
     বড়ি             ৪ টা
     আলু             ২ টা (লম্বা করে কাটা)
     টমেটো            ১ টা
     কালোজিরা         আধ চা চামচ
     মরিচ গুড়া         আধ চা চামচ
     হলুদ             আধ চা চামচ
     সরষে তেল         ২/৩ চামচ


প্রণালী:
     কড়াইতে তেল গরম করে বড়ি ভেজে আলাদা বাসনে তুলুন।বাকি তেলে কালজিরার ফোড়ন দিন।ডাটা আর আলু তেলের মধ্যে দিয়ে হালকা ভাবে নাড়ুন।এরপর হলুদ, মরিচ গুড়া , টমেটো কাটা ও লবণ দিয়ে নাড়তে থাকুন।পানি দিয়ে অল্প আঁচে ১০-১৫ মিনিট রাখুন।ডাটা আর আলু সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা বড়ি আর কাচাঁ মরিচ একসাথে দিয়ে মিনিট পাঁচেক ।অল্প আঁচে ঢাকা দিয়ে রাখি।হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

সজনে ডাটা ও রুই মাছের ঝোল


উপকরণ:
     সজনে ডাটা        ২৫০ গ্রাম
     রুই মাছ          ৫ টুকরো
     ডালের বড়ি        ১০ টি
     আদা বাটা         ১ চা চামচ
     জিরা বাটা         ১ চা চামচ
     হলুদ গুড়ো         ১ চা চামচ
     মরিচ গুড়ো        ১ চা চামচ
     মেথি             আধ চা চামচ
     তেজপাতা          ২-৩ টি
     ধনেপাতা                পরিমাণমত
     লবণ             সাবাদমত
     তেল             পরিমান মত



প্রণালী:
     প্রথমে কড়াইয়ে তেল দিয়ে বড়ি ভেজে নিই।এবার রুই মাছের টুকরো গুলোতে একটু লবণ ও হলুদ মখে অল্প সময় রেখে দিই।তারপর গরম তেলে ভেজে নেব।মাছ ভাজা তেলে মেথি ফোঁড়ন ও তেজপাতা দিয়ে সজনে ডাটা ও অল্প পরিমাণ লবণ দিয়ে অল্প তাপে ভাজতে হবে।ভাজা হয়ে গেলে সব মশলা দিয়ে ভালভাবে কষিয়ে নিতে হবে।মশলা কষানো হয়ে গেলে ২ কাপ পানি দেই।সিদ্ধ হয়ে এলে নামানোর আগে কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে ২ মিনিটের মত রেখে নামিয়ে ফেলুন।

সজনে ডাটা ও চিংড়ি ঝোল


উপকরণ:
     সজনে ডাটা        হাফ কেজি
     আলু মাঝারি        ৩ টা(লম্বা করে কাটা)
     টমেটো            মাঝারি ২ টা
     চিংড়ি            কয়েকটা ছোট করে কাটা
     পেঁয়াজ কুচি        ২ টা
     রসুন বাটা         ১ টেবিল চামচ
     কাঁচা মরিচ         ২ টা
     মরিচ গুড়া         হাফ চামচ
     হলুদ গুড়া          হাফ চামচ
     লবণ             পরিমাণ মত
     তেল             পরিমাণ মত



প্রণালী:
     কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দেই হলুদ রং হলে তাতে টমেটো কেটে দিই তারপর সব মশলা দিয়ে কষিয়ে তাতে চিংড়ি মাছ দিই সামান্য কষিয়ে নিয়ে ১ কাপ পানি দিই।এবার সজনে ডাটা আর আলু গুলো দিয়ে নেড়ে কিছু সময়ের জন্য ঢ়াকনা দিয়ে রাখি।আরও ২ কাপ পানি দিয়ে ঢ়াকনা দিয়ে রাখি।সিদ্ধ হয়ে গেলে ঝোল কমিয়ে লবণ চেক করে বন্ধ চুলায় কিছুখন রেখে নামিয়ে ফেলুন।

মসুরির ডাল দিয়ে সজনে ডাটা


উপকরণ:
           সজনে ডাটা        ১ কেজি
           মসুরী ডাল         আধ কাপ
           টমেটো            ১ টা
           কাঁচা মরিচ         কয়েকটা
           পেঁয়াজ কুচি        আধ কাপ
           রসুন বাটা         ২ চা চামচ
           গুড়া মরিচ         ১ চা চামচ
           রসুন কুচি         ২ টেবিল চামচ
           গুড়া হলুদ          আধ চামচ
           ধনিয়া পাতা        আধ চামচ
           লবণ             পরিমাণ মত
           তেল             পরিমাণ মত




প্রণালী:
     সজনে ডাটা কেটে ধুয়ে নিন।মসুরী ডাল ভাল করে ধুয়ে ভিাজয়ে রাখুন এতে রান্নায় মসয় বাঁচবে।তেল গরম করে পেঁয়াজ কুচি , রসুন বাটা ভেজে তাতে মরিচ হলুদ গুড়া দিয়ে ভাল করে কষাতে থাকুন।তেল আলাদা হলে ১ কাপ পানি দিয়ে দিন।কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিন।এবার ডাল দিন এবং ভাল করে নেড়ে কষিয়ে নিন।আরও ১ কাপ পানি দিয়ে ডাল ভাল করে সিদ্ধ করুন।প্রয়জনে আরও পানি দিতে পারেন এবং রং আপনার মনের মত হলে তাতে টমেটো ফালি করে দিয়ে দিন।ডাল না গললে ঘুটা দিতে পারেন।ব্যস হয়ে গেল মসুরী ডাল রান্না। ডাল হয়ে গেলে তাতে সজনে ডাটা দিয়ে দিন।সজনে ডাটা সিদ্ধ হতে মিনিট বিশেক সময় নিতে পারে।প্য়জনে ঢাকনা দিয়ে হালকা আঁচে রাখুন।এবার ধনিয়া পাতা দিয়ে দিন।ঘ্রাণ ও স্বাদ আরো বেড়ে যাবে।অন্য একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে ভাল করে গরম করুন এবং রসুন ভাজুন।হালকা হলুদ হলে তাতে সজনে ডাটা ডাল দিয়ে দিন।এটা হচ্ছে বাগার স্বাদ কয়েকগুন বেড়ে গেল।প্রয়জনে আরও কিছুখন হালকা আঁচে রেখে লবণ চেক করে নামিয়ে নিন।ব্যস হয়ে গেল সজনে ডাটা দিয়ে মসুরী ডাল রান্না।

সজনে লাউ নিরামিষ



উপকরণ:
     কচি লাউ          ১ টি
     সজনে ডাটা        ইচ্ছে মত
     সরিষা বাটা        ১ চা চামচ  
     আদা বাটা         আধা চা চামচ
     জিরা বাটা         আধা চা চামচ
     রসুন বাটা         আধা চা চামচ
     রসুন কুচি         অল্প
     পেঁয়াজ বাটা        আধ চা চামচ
     হলুদের গুড়া        আধা চামচ
     ধনিয়া পাতা কুচি    ২ টেবিল চামচ
     লবণ ও সরিষার তেল সামান্য



প্রণালী:
     প্রথমে লাউ, সজনে ডাটা ও আলু কেটে ভাল করে ধুয়ে রাখুন।তারপর কড়াইয়ে পরিমাণ মত তেলে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে লালচে রং এ ভাজতে থাকুন।এবার উপরের মশলা গুলো পরিমাণ মত দিয়ে কষাতে থাকুন প্রায় ২ মিনিট।তারপর লাউ, সজনে ডাটা আর আলু মশলার মধ্যে দিয়ে নেড়ে ঢেকে দিন।কয়েক মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে পরিমাণ মত পানি দিন।সবজি সিদ্ধ হয়ে গেলে মাখানো মাখানো ঝোল রেখে ধনিয়া পাতা কুচি দিয়ে ১ মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলুন।

সজনে ডাটা দিয়ে আলু


প্রণালী:
     সজনে ডাটা        ৫০০ গ্রাম
     আলু             ১ টি
     পেঁয়াজ বাটা        ১ টি
     কাঁচা মরিচ বাটা          ৬-৮ টি
     জিরা গুড়া         ৩/৪ চামচ
     ধনিয়া গুড়া        ৩/৪ চামচ
     সরিষা বাটা        ১ চামচ
     হলুদ             পরিমাণ মত
     লবণ             স্বাদমত
     তেল             ১/৪ কাপ



প্রণালী:
     মধ্যমা আঙ্গুলের সমান মাপ নিয়ে সজনে ডাটা কেটে খোসা ছাড়িয়ে নিন।চাইলে আরও একটু লম্বা করতে পারেন।আলু খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিন।প্যনে তেল হালকা গরম করে তাতে ডাটা, আলু ও সব উপকরণ একসাথে দিয়ে একমিনিট এর মত নাড়তে থাকুন।পরে এক কাপ পানি দিয়ে ঢেকে রাখতে হবে।রান্না করতে হবে যতখন পানি শুকিয়ে না যায়।এরপর ভাল করে কষিয়ে নিতে হবে।আরও দেড় কাপ পানি দিয়ে ৬-৭ মিনিট রান্না করতে হবে।