উপকরণ:
রানের হাড়বিহীন গোশত ৫০০ গ্রাম,
পেঁয়াজ ১০০
গ্রাম,
রসুন ৬-৭
কোয়া,
মরিচগুঁড়ো ১/২
চামচ,
গরমমশলাগুঁড়ো ১ চামচ,
টমেটো ২-৩
টি,
গোটা পেঁয়াজ ১
টি,
কাঁচা মরিচ ৩-৪
টি,
লবণ পরিমাণ
মতো,
তেল পরিমাণ
মতো।
প্রণালী:
গোশত ছোট ছোট টুকরো করে কেটে নিন।পেঁয়াজ ও রসুন
বেটে নিন।এবার সব মশলা মাংসে মাখিয়ে ৩-৪ ঘন্টা রেখে দিন।শিকে গাঁথার আগে লবণ মেশাবেন।শিকে
গোশতের টুকরো, টমেটো, ও পেঁয়াজের টুকরো, কাঁচামরিচ কুচি সব একসঙ্গে গোশতের সাথে গেথেঁ
তেল ও মশলা মাখিয়ে কাঠকয়লার আগুনে অথবা ওভেনে মাঝে মাঝে তেল বা ঘি মাখিয়ে লালচে করে
ভেজে নিন।

No comments:
Post a Comment